রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‌্যাব।

রোববার (২১ জুন) সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

নয়মুল হাসান জানান, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠের ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আদাবরে গত মঙ্গলবার (১৬ জুন) মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে দোকান থেকে তিন লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। গ্রেফতার করা হয় এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের ৬ সদস্যকে।

নয়মুল হাসান বলেন, অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেলের সঙ্গে দুই সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। অপরাধে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ