রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পর্যটকদের জন্য দারুণ সুখবর দিয়েছে। দেশটিতে এখন মাত্র ৪৮ কর্মঘণ্টার মধ্যেই টুরিস্ট ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন হোটেল, বিনোদন কেন্দ্র ও ভ্রমণ কার্যক্রমে বিশেষ ছাড় রয়েছে পর্যটকদের জন্য। 

শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করা এবং গ্রীষ্মকালীন পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

ট্রাভেল এজেন্টরা বলছেন, ভিসাপ্রাপ্তির সুবিধা ছাড়াও পর্যটকদের জন্য হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন আকর্ষণীয় স্থানে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মিলছে। এছাড়া কম দামে ডেজার্ট সাফারি, জেট স্কি রাইড ও বাগি রাইডের অভিজ্ঞতা নিতে বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে।

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য পর্যটকদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সংবাদমাধ্যমটির মতে, ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যয়ের খাত সাধারণত আবাসন। তবে গ্রীষ্ম মৌসুমে পর্যটক আকর্ষণে দুবাইয়ের অনেক হোটেল বিশেষ ছাড় ও অফার দিয়ে থাকে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র অনলাইনে আগাম বুকিংয়ের ওপর নির্ভর না করে বিভিন্ন হোটেলের বর্তমান অফার ও মূল্য যাচাই করা উচিত। অনেক ক্ষেত্রে সরাসরি যোগাযোগ বা নির্দিষ্ট সময়ের অফারের মাধ্যমে আরও কম খরচে হোটেল রুম পাওয়া সম্ভব। কারণ হোটেল ভাড়া চাহিদা, মৌসুম এবং বিভিন্ন প্রচারণামূলক অফারের কারণে সময়ভেদে পরিবর্তিত হয়।

 জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ