শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’। সকাল ১০টায় বগুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদরাসা) প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকাবির ও আসলাফের ধ্যান-ধারণা এবং দেওবন্দিয়াতের মৌলিক চিন্তা-চেতনা জাগ্রত করার লক্ষ্যে এতদিন জেলাভিত্তিক সম্মেলন আয়োজন করা হলেও, এ বছর থেকে তা কেন্দ্রীয়ভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনামূলক বয়ান করবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মাদরাসার শিক্ষক সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আরশাদ রহমানী ও সেক্রেটারি মাওলানা ইউনুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব মাদরাসার আসাতিযায়ে কেরামকে স্ব-সম্মানে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনটি কেবল মাদরাসার আসাতিযায়ে কেরামের জন্য নির্ধারিত। সম্মেলনে দেওবন্দি শিক্ষাধারা, আকাবিরদের আদর্শ, শিক্ষা-ব্যবস্থার উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ