বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আগামী ৯ আগস্ট (রোববার) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ফটিকছড়িজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ফটিকছড়ির ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে প্রধানমন্ত্রীর জন্য নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

পরিদর্শন শেষে তিনি বলেন, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের যে প্রত্যাশা করা হয়েছিল, তা বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ৯ আগস্ট প্রধানমন্ত্রী ফটিকছড়িতে এসে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছেন। পাশাপাশি সাধারণ মানুষও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফার আলোকে ফটিকছড়িসহ চট্টগ্রাম-২ এলাকাকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা হারুন আজিজী। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ আগস্ট) মাদরাসায় একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ এবং সফরসংক্রান্ত সার্বিক কর্মসূচি চূড়ান্ত করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ