সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ও ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে আমীরে মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় হয়। বৈঠকে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।

এ সময় আল্লামা মামুনুল হক বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এসব প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে কওমি মাদরাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মতবিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতে এসব ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ