জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে চার সদস্যের কমিটি গঠন করেছে সাংবিধানিক সংস্থাটি।
রবিবার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার লক্ষ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত ও দাখিল করা প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো।
স্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্কস্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক
কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। এছাড়া সদস্য হিসাবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।
এছাড়া চিঠিতে কমিটির কার্যক্রম পরিধি হিসেবে বলা হয়েছে–
১.