শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি তিন সপ্তাহের বিদেশ সফরে গেছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। সফরের শুরুতে তিনি পবিত্র উমরাহ পালন করবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ৬ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া তিনি যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিন সপ্তাহের সফর শেষে আগামী ২২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে তিনি পুনরায় তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সংসদীয় দায়িত্ব পালনে অংশ নেবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ