বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ, সোমবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয়

ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে ধারণকৃত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আসুন বিভেদ নয়- ঐক্য, হিংসা নয়- সহমর্মিতা, স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়-সাম্য; ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি। ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানির এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান।’

রাষ্ট্রপতি বলেন, ‘আসুন বিভেদ নয়- ঐক্য, হিংসা নয়- সহমর্মিতা, স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়-সাম্য; ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি। ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানির এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান।’

দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার ও তাদের ন্যায্য হক আদায়ের জন্য সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান সাহাবুদ্দিন।

এ সময় তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ