বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


৮ দিনব্যাপী বিএনপির কর্মসূচি, যা থাকছে এতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

১৯৭১-এর স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল—বিএনপি।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভার গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আট দিনের এই কর্মসূচিতে যা যা থাকছে—

১। শাহাদৎবার্ষিকী উপলক্ষে পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ।

২। শাহাদৎবার্ষিকী উপলক্ষে সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ।

৩। শাহাদৎবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোষ্টার প্রকাশ।

৪। শাহাদৎবার্ষিকী উপলক্ষে ৩১ মে ২০২৬, রোববার বেলা ২ টায় বিএনপি’র উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা।

৫। ৩০ মে শনিবার—ভোর ৬টা থেকে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কবরে পুস্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দোয়া ও মাহফিল।

একইদিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সোমবার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথসভায় দলটির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ