শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে নতুন শর্ত আরোপ করল হাইআতুল উলয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের জন্য নতুন শর্ত আরোপ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের জন্য শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে এক বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ আবশ্যক বলে জানিয়েছে বোর্ডটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চেয়ারম্যানের নির্দেশে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আল-হাইআর অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের জন্য—

১| ৬ বোর্ডের যেকোনো বোর্ড হতে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) জামাতে এবং ফজিলত সানিয়া  (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|

ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া জামাতে এবং ফজিলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|

২| সানাবিয়্যা উলইয়া সানিয়া এবং ফজিলত সানিয়ার মাঝে মধ্যবর্তী জামাতের ধারাবাহিকতা বজায় থাকতে হবে অর্থাৎ শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ থাকতে হবে|

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ