শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ-২০২৬ উপলক্ষে আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪টি সাউদিয়া এবং ৪টি ফ্লাইনাস পরিচালনা করবে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ পরিবহন করবে সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।

আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। এ সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ১০২টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৭৫টি সাউদিয়া এবং ৩০টি ফ্লাইনাস পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ১ জুলাই শেষ হবে।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ