শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

দুই জেলার ডিসি প্রত্যাহার করল সরকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা-প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ