বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সম্বোধনে ‘মাননীয়’ না বলার অনুরোধ ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্বোধনের আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে মন্ত্রী এ অনুরোধ জানান।

একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, মাননীয় মন্ত্রী আমাদের দেশে চাঁদ দেখা নিয়ে দুটি পক্ষ আছে। একপক্ষ শরিয়ত মোতাবেক চাঁদ দেখে নামাজ পড়বে, ঈদ পালন করবে। আরেক পক্ষ সারা পৃথিবীতে একসঙ্গে রোজা রাখা ও নামাজ পড়তে চাচ্ছে। এরা কারা? এরা কি ইহুদীদের পক্ষে কাজ করছে? এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রিয় ভাই আমার, আপনারা তো মাননীয় মন্ত্রী বলেন, মাননীয় শব্দটা না বললে হয়।’

এরপর তিনি জবাবে আরও বলেন, ‘সবচেয়ে বড় জিনিস হলো কি- আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন সেভাবেই আমরা সবকিছু করব। এর বাইরে আমরা কিছু করতে পারবো না।’

এর আগে রোজার শুরুতে সংবাদ সম্মেলনেও ধর্মমন্ত্রী তাকে সম্বোধন করার সময় ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি জনগণের কামলা। এজন্য মাননীয় তিনি শুনতে চান না।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ