বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী ‘ভূমিধসে নারী-শিশুর মৃত্যু বেদনাদায়ক, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে’ ভারি বৃষ্টিপাতে ৪ বিভাগে বন্যার আশঙ্কা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কার্যক্রম চলমান কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিহতের ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের হাফেজিয়া বোর্ড গঠন ‘আইনবিরোধী’, সরকারি সভায় অংশ নিচ্ছে না হাইআতুল উলয়া ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে বিরত থাকার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের শাহ জালাল বিমানবন্দরে বিনা মূল্যের শাটল সার্ভিস চালু জকিগঞ্জের প্রবীণ আলেমের মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট মুইজ্জুর সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু তাঁর চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নিহত ব্যক্তিদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মালদ্বীপবাসীর আন্তরিক সহমর্মিতা রয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের যে ক্ষতি ও দুঃখ হয়েছে, তাতে মালদ্বীপ সরকারও সমানভাবে ব্যথিত।

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ  মালদ্বী‌পের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন।

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট ৭ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ