সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদের ছুটিতে মাঠ প্রশাসনের অভিযোগে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ বা তথ্য দ্রুত সমন্বয় ও ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ভবন নং–২ এর চতুর্থ তলায় অবস্থিত পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো +৮৮০২৪৭১২৪৪১৬।

এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এমএম/
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ