সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় ৯৫ জনকে নিয়োগ দেবে মারকাজুল ফুরকান শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।

ইফতারের আগে দোয়া কবুল হয় উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন সেজন্য সবাই দোয়া করবেন। আমাদের সমস্যাগুলোকে আল্লাহ যেন সমাধান করে দেন। এছাড়া, ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সেজন্যও রোজাদারদেরকে দোয়া করার অনুরোধ জানান তিনি। 

মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান। এছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হেফাজতের জন্যও তিনি সবার দোয়া কামনা করেন। 

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ মসজিদ কমিটির নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ