বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর

১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচি বাস্তবায়নে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ মার্চ) দুপুরে সাহাপাড়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা এ কর্মসূচি যখন শেষ করবো তখন এই এলাকার মানুষ সুবিধা পাবে। এখানে ব্যাপক জলবদ্ধতা হয়। খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে এবং সেচের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, প্রায় সাড়ে ১২ কিলোমিটার এই খাল খননের দায়িত্ব নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। দেশব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা এক সঙ্গে করতে চাই।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তার লক্ষ্য। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচি আবার নিয়েছি।

 এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চৌধুরী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ