বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির তালিকা করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট তিন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ শুরুর নির্দেশ ডিএনসিসির ইরানে যেই দায়িত্ব নেবে, তাকেও হত্যার লক্ষ্যবস্তু করার হুমকি ইসরায়েলের  ‘সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’  ‘কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি’

তৃতীয় দফার ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। গত ৩৬ ঘণ্টার মধ্যে এটি দেশে তৃতীয় দফায় অনুভূত ভূমিকম্প।

উৎপত্তিস্থল সম্পর্কে দুই সংস্থা ভিন্ন তথ্য দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভেতরে এবং মাত্রা ৪ দশমিক ৩। যদিও উভয় সংস্থার দেওয়া মাত্রার তথ্য একই, উৎপত্তিস্থল নিয়ে মতপার্থক্য থাকায় বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়।  এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রথম দফার ভূমিকম্পের একদিন পরই আজ সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ