১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনেও ধরণের আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, কেউ সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানাবেন। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। পরিস্থিতি নরমাল থাকবে। কোন ধরনের সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। অনেক সময় সন্ত্রাসীরা জামিন পেয়ে যায়। এভাবে যেন সহজে জামিন না পায় অনুরোধ করা হবে।