বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

ইসলামের বাংলাদেশ গড়তে প্রয়োজন আরেকটি গণবিপ্লব: ইবনে শাইখুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, আমরা সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সবই দেখেছি, এখন দেখার বাকি ইসলামের বাংলাদেশ। সুতরাং ইসলামের বাংলাদেশ গড়তে, কোরআনের বাংলাদেশ গড়তে আরও একটি গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। কাফনের কাপড় মাথায় নিয়ে শহীদী চেতনায় এগিয়ে আসতে হবে। আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা মামুনুল হক বলেন, ইসলামের জন্য ত্যাগ ও কুরবানির মানসিকতা থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। মহানবীর (সা.) ইসলামের তথা মক্কা বিজয় যেমন হিজরত, জিহাদ আর হুদাইবিয়ার সন্ধির মধ্যদিয়ে অর্জন হয়েছিল বাংলাদেশের ইতিহাসেও ৪৭ ও ৭১ এর স্বাধীনতার পর যখন ফ্যাসিবাদ জাতির ঘাড়ে চেপে বসেছিল তখন ২০১৩ সালে শাপলা চত্বরে রক্ত ঝরার মধ্যদিয়ে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। যার পরিসমাপ্তি হয়েছিল ২০২৪ সালে।

ইবনে শাইখুল হাদিস বলেন, আমাদের যতই ট্যাগ দেওয়া হোক, যতই আন্তর্জাতিক চাপ দেওয়া হোক মহানবীর (স.) আদর্শ আর সাহাবিদের নমুনা থেকে আমরা মোটেও পেছাব না। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়াই এখন আমাদের মূল কাজ।
মহানবীর (সা.) ইন্তেকালের পর মুসলমানরা দুর্বল হয়নি বরং আরও কঠোর অবস্থানে থেকে ইসলামকে এগিয়ে নিয়েছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, আমাদেরকেও এখন আরও আদর্শিকভাবে ইসলামকে এগিয়ে নিতে হবে।

শায়খুল হাদিস (রহ.) স্মৃতি পাঠাগার আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম খুলনার মুহতামিম ও শায়খুল হাদিস (রহ.) পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুশতাক আহমদ। মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ