বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেছেন, জুলাই সনদের লক্ষ্য ছিল, জুলাই বিপ্লবে যারা বা যে সব দল বা ব্যক্তি অংশগ্রহণ করেছে সে সব ছাত্র জনতাদের পুরস্কার, নিরাপত্তা প্রদান এবং ভবিষ্যতে ফ্যাসিবাদীরা যেন কোনো শাস্তি দিতে না পারে, তার গ্যারান্টি নিশ্চিত করা। যদি বিপ্লবীদের উৎসাহ না দেওয়া হয়, ভবিষ্যৎে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীদের আমরা হারিয়ে ফেলবো।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ’ একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আল্লামা আবদুল কাইয়ূম, মুফতী বাকি বিল্লাহ, মাওলানা জালাল হুসাইন চাঁদপুরী প্রমুখ।

ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, সংবিধানে ৯২ ভাগ মুসলমানদের প্রাণের ধর্ম ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় আদর্শ হতে পরিত্যাগ, ইসলামকে রাষ্ট্রীয় সকল কর্মের ভিত্তি হিসেবে গ্রহণ এবং ১৯৭২ সালের সংবিধান বাতিল ও নতুন সংবিধান তৈরি করা জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা। কিন্তু সরকার ও ২৪ দল মিলে যে জুলাই সনদ গ্রহণ করেছে তার মধ্যে এসবের কিছু নেই। ওটাতে মার্কিনীদের সাম্রাজ্য বিস্তারের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া হয়েছে। ইসলামকে রাষ্ট্রীয় সকল কর্ম হতে বাদ দিয়ে মুসলমানদেরকে ধর্ম ও নৈতিকতা হতে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কার্যে এলজিবিটিএক্সদের প্রধান্য, পরকীয়া ও ধর্মহীনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ