রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ।। ২৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ : প্রেস উইং ঢাকার অভিযোগ সরাসরি নাকচ করল ভারত, দিল্লির স্পষ্ট অবস্থান হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান ইসলামি দলগুলো কেন প্রচার পায় না ‘প্রশিক্ষিত শুটারের মোকাবিলায় সরকার কী করছে তা জাতি জানতে চায়’ ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি অতীতে কোনো নেতা পাননি - তারেক রহমানকে এমন সংবর্ধনা দিতে চায় বিএনপি সংখ্যালঘুদের আতঙ্কিত করার নতুন ষড়যন্ত্রে পতিত ফ্যাসিস্টরা: হেফাজত বেফাক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি, চলবে ৮ দিন দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি

বিশ্ব ইজতেমা তারিখ জানালেন কেফায়াতুল্লাহ আজহারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমা আগামী বছরের (২০২৬) জানুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। তিনি বলেন, ‘সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে।’

সোমবার (৩ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ইজতেমার বিষয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দু‘পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু‘পক্ষই এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো কারণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল-বোঝাবুঝি হয়নি।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ