রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

‘অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে’ মিজানুর রহমান আজহারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজামুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক, গ্রিসসহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

গাজায় মানবিক সাহায্য বহনকারী ফ্লোটিলার যাত্রা নিয়ে একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও।

অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পরে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পরে ইসরায়েলি নৌ সেনারা। বন্ধ করে দেওয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার।

পরে নৌযানে থাকা মানবাধিকারকর্মীদের আটক করে।

ফিলিস্তিনের গাজার মানুষের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলার ৪০টির মধ্যে অন্তত ২৪টি নৌযান এখনো গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার থেকে এ তথ্য জানা গেছে। ট্র্যাকার অনুসারে, এসব নৌযান এখনো ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই অগ্রসর হচ্ছে।

এসব এর মধ্যে ‘মিকেনো’ নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ