মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। প্রধান উপদেষ্টা নিজেই স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে একনেক সভায় অংশ নেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

নির্বাচনের সময় ঘোষণা নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসেব-নিকেশ থাকতে পারে, তবে এর সঙ্গে সরকারের অবস্থান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই।”