প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান অবস্থায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির উন্নতি হবে।
শনিবার (৯ আগস্ট) রংপুরে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “যখন একটি দেশে রাষ্ট্র ও সরকার দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। বর্তমানে নির্বাচন সিস্টেমের প্রতি মানুষের আস্থা কমে গেছে, তাই জনগণকে ভোটপ্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও জানান, “এআই প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্à¦
