মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার: আইন উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি দাবি যৌক্তিক। সরকার এসব দাবির সঙ্গে একমত এবং সবগুলো বাস্তবায়ন করবে।”

এসময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অসৌজন্যমূলক আচরণের জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

সেদিন শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করতে ক্যাম্পাসে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তাদের উপস্থিতিতে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ করে।

এর আগে সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা কলেজ সংলগ্ন গোলচত্বরে জড়ো হয়ে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায়ে সোচ্চার হন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের সঠিক তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, উপযুক্ত ক্ষতিপূরণ, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ