সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধ করা যাবে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে 'সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে জানানো হয়, সন্ত্রাস প্রতিরোধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন প্রণীত হয়। তবে ওই আইনে কোনো প্রতিষ্ঠান বা সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট বিধান ছিল না। বিষয়টি স্পষ্ট করতে এবং সময়োপযোগী সংশোধনের প্রয়োজনে নতুন এই অধ্যাদেশ প্রণীত হয়েছে।

সংশোধিত অধ্যাদেশে সরকারের কাছে যুক্তিসঙ্গত কারণ থাকলে, কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হিসেবে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাভুক্ত ও নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস সংশ্লিষ্ট প্রচার-প্রচারণা নিষিদ্ধের কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, আগামীকালই সংশোধিত এই অধ্যাদেশটি জারি করা হতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ