মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধান উপদেষ্টার সফরের মধ্যেই কাতারের সব ঋণ পরিশোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার থেকে জ্বালানি কেনা হলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল আওয়ামী লীগ সরকার। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরের মধ্যেই বুধবার (২৩ এপ্রিল) বকেয়া টাকার সর্বশেষ পেমেন্ট দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকার এলএনজি কিনলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে পালিয়েছে। অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার আমরা সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছি। এখন আর কাতার আমাদের কাছে কোনো টাকা পায় না।  
 
এ সময় জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে তিনি আরও বলেন, আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সর্বমোট বকেয়া ছিল ৩.২ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার সেটি ৬০০ মিলিয়নে নামিয়ে এনেছে। অতিদ্রুত এটি সম্পূর্ণ পরিশোধ করা হবে।
 
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম আরও বলেন, আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। এ অবস্থায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্য আমরা কাজ করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ