বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারির মধ্যেই আসছে নতুন দল: উপদেষ্টা নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেশ কিছুদিন যাবৎ আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। এই দল কবে প্রকাশ্যে আসছে তা নিয়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতুহল। এই দলটি কবে আসছে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে দলটি। কিন্তু এখনো দলটির নাম চুড়ান্ত হয়নি বলে জানান নাহিদ।

শোনা যাচ্ছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এই দলের হাল ধরতে পারেন ছাত্র উপদেষ্টাদের মধ্যে থাকা কেউ। এ প্রসঙ্গে নাহিদ জানান উপদেষ্টা পরিষদ থেকে এখনো পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। তারা বোঝার চেষ্টা করছেন কোথায় তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে—সরকারের ভেতরে থেকে, না সরকার থেকে বের হয়ে।

নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ব্যানারে সক্রিয় হয়েছে। তাদের কর্মীরা নিজ নিজ ব্যানারে চলে গেছেন। কিন্তু যাদের কোনো দল নেই, তাদের মধ্যেও একধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। নেতৃত্ব বা রাষ্ট্র গঠনে তারাও এগিয়ে থাকতে চান। এই শক্তিটাকে সংহত ও মজবুত করার জন্য একটা নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। গত আগস্ট-সেপ্টেম্বর থেকেই এ ধরনের একটা গুঞ্জন ছিল। তখন থেকেই আমরা ভেবেছি- রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারকে সংহত করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে এসেছি। আমাদের কিছু অঙ্গীকার আছে। সেটা বাস্তবায়ন করে সরকার ছাড়ার পরিকল্পনা ছিল আমাদের। বিষয়টা এখন পুনর্বিবেচনা করতে হচ্ছে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ