বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

বিনা মূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জব্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রির সময় দুই ট্রাক বই জব্দ করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরে ডিএমপি থেকে বিস্তারিত জানানো হবে।

ডিএমপি সূত্র জানিয়েছে, বিনা মূল্যের বই জব্দ নিয়ে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে ডিএমপি। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে সরকার। তবে এ বছর শুরুতেই সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ