মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদ ও মাদরাসায় অনুদান দেওয়ার নামে মুঠোফোনের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। এসব থেকে সাবধান থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ বলেছে, প্রতারকচক্র অনুদান পেতে মোবাইল ফোনে বিকাশ ও নগদে অর্থ পাঠানোর কথা বলে। পাশাপাশি ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্যও প্রলুব্ধ করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ-মাদরাসায় কোনো অনুদান প্রদান করা হচ্ছে না। আর অনুদানের জন্য কোনো অগ্রিম অর্থও নেওয়া হচ্ছে না।

তাই এ সংক্রান্ত কোনো প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করা এবং বিষয়টি সর্বসাধারণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ