মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী

নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিশ্ব ইজতেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, 'এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন-  নামাজের কাতার, খুটি স্থাপন, সামিয়ানা টাঙানো সহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ যত সময়ই ইনশা আল্লাহ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ