মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

হাজারীবাগ ট্যানারির গোডাউনে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর হাজারীবাগ বাজারের এক ট্যানারির গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন।

তিনি বলেন, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমানে মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় আগুন লাগা ভবনের কর্মীদের ছুটি ছিল। তবে কয়েকজন কর্মী সেখানে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন কর্মী শুক্রবারেও কাজ করেন। আগুন লাগার পরে হয়তো আটকা পড়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের পাঁচতলা থেকে কাচ ভেঙে নিচে পড়ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার ফাইটাররা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ