মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

আদালতে এলেই পুলিশের সঙ্গে ঝগড়া-চিৎকার করেন সাবেক মন্ত্রী কামরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আজ আদালত প্রাঙ্গণে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া 

হত্যা মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে রেগে গেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতে তিনি প্রায়ই এমন চিৎকার করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতের এজলাসে নিতে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানোয় পুলিশের সঙ্গে রেগে যান সাবেক খাদ্যমন্ত্রী। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘ফাইজলামি। বলে দো তলায়, আবার চার তালায় উঠাইতাছেন। ইতরামির একটা সীমা আছে।’

কেন সিঁড়ি দিয়ে কামরুলকে ওঠানো হয়, তার ব্যাখ্যা দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘লিফটের সামনে অনেক সময় বিচারপ্রার্থীদের ভিড় থাকে, আইনজীবীদের ভিড় থাকে। সেখানে অনেক সময় আমাদের যারা পুলিশ কর্মকর্তারা আছেন, তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াইবার জন্য সব সময় চেষ্টা করা হয় লিফটে নেওয়ার জন্য। কিন্তু যদি দেখা যায় যে, অনেক বিচারপ্রার্থী, অনেক আইনজীবী সেখানে জড়ো হওয়া অবস্থায় আছে, সেখানে সুবিধার্থে বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াইবার জন্য পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে।’

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রায়ই আদালতে চিৎকার করেন উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘উনার (কামরুল) একটা স্বভাব আদালতে আসলেই হয় পুলিশের সঙ্গে ঝগড়া করেন, না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করেন, না হয় উচ্চবাচ্য (চিৎকার) বক্তব্য রাখে এবং কোর্টের সঙ্গে উচ্চবাচ্য করে। এটা তার একটা স্বভাবজাত অভ্যাস। এটা সে করেই থাকে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ