বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮


রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

আজ ( ৭ জানুয়ারি ) মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ( কেআইবি ) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে ২২ বিলিয়ন ডলার।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ