মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিদল, যেসব বিষয় আলোচনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফরে আসছেন। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ( এফপিসিসিআই ) ২৪ সদস্যে থাকবে এই দলে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তারা।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধিদলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ( এফবিসিসিআই ) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দেবেন এফপিসিসিআইয়ের সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন। এই প্রতিনিধিদলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন।

 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আগে থেকেই রয়েছে।

দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক ( এমওইউ ) সই হতে পারে। বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ( ইপিবি ) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে পাকিস্তান হাইকমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ