মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

পুলিশে কাজ পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতদের ১০০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে- এ কথা জনিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে কাজ দেয়া হবে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এদিকে আগের সরকারের আমলে কারা মানি লন্ডারিং করেছেন, সেই সব প্রতিবেদন দ্রুত দেয়ারও নির্দেশ দেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অনুসারে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে কাজ দেয়া হবে।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানি লন্ডারিং শিল্পে পরিণত হয়েছিল। বাংলাদেশ ব্যাংক থেকে কতো টাকা খোয়া গেছে, তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও  কারা মানি লন্ডারিং করেছেন, সেই সব প্রতিবেদন দ্রুত দেয়ার কথা বলা হয়েছে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে সরকার ব্যবস্থা না থাকায় ওই সময়ে অনেকেই (আওয়ামী লীগ সরকারের) দেশত্যাগ করার সুযোগ পেয়েছেন-এ কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, তবে সরকার গঠনের পর যারা দেশত্যাগ করেছেন; তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ