মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

ভারতে নয়, জজদের প্রশিক্ষণের জন্য বিজ্ঞ মুফতিদের কাছে পাঠান: হাবিবুল্লাহ মিয়াজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আইন মন্ত্রণালয় কর্তৃক প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারত যাওয়ার অনুমতি প্রদানের প্রতিবাদ জানিয়ে বলেছেন, বিচারকদের নির্ধারিত প্রশিক্ষণের পাশাপাশি তাদের পেশাদারিত্ব অর্জন, নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার অনুপ্রেরণা মজবুত করতে তাদের ভারতের পরিবর্তে বিজ্ঞ মুফতিদের নিকট পাঠানো উচিত।

আজ রবিবার (০৫ জানুয়ারি ২০২৫) খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন প্রমূখ।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলামী শাসনব্যবস্থায় বিচার বিভাগ শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারে। বিচারক স্বয়ং রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে রায় দিয়েছেন এরকম অনেক নজীর রয়েছে ইসলামের ইতিহাসে। মুসলিম বিচারকগণ ন্যায়বিচারের  স্বার্থে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন এমন উদারহরণও রয়েছে। অতএব, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্মোহ ও নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার জন্য সরকারের বিজ্ঞ মুফতি সাহেবগণকে বিচারকাজের সাথে সম্পৃক্ত করা।

তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও তারা প্রতিবেশীসূলভ আচরণ না করে প্রভুত্বসূলভ আচরণ করতেই বেশি পছন্দ করে। তারা আমাদের বিচারকদের প্রশিক্ষণ দেয়াটাও তাদের আধিপত্যবাদী পরিকল্পনারই এই অংশ। অন্তর্বতীকালীন সরকারের উচিত হবে ভারতের সাথে পূর্বে কৃত সকল চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা এবং বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি ও সমঝোতা স্মারক বাতিল করা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ