মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ইজতেমা মাঠে ৩ খুনের মামলায় সাদপন্থী শফিউল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলা ও হতাহতের ঘটনায় দিল্লির মাওলানা সাদের অনুসারী আরেক নেতা শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শফিউল্লাহ (৪৬) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সা’দপন্থিদের অন্যতম নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গতকাল রাত সোয়া ৯টার দিকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে গাজীপুরের উদ্দেশে রওনা দেয়।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হচ্ছে।’

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘শফিল্লাহকে শরীয়তপুরে আমরা গ্রেপ্তার করেছি।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ