মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে জনসংযোগ চালাবেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা জানান হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার যেহেতু নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবেন, তাই আমরা গত ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ থেকে বিরত থেকেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের কোনো কার্যক্রম আমাদের নজরে আসেনি। তাই আমরা দাবি করছি আগামী ১৫ জানুয়ারির মধ্য সরকার জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র প্রকাশ করবেন।

তিনি বলেন, আমারা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল। আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও উপস্থিত হন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ