মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

সদ্য বিদায়ী ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ২৩৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন।

শনিবার ( ৪ জানুয়ারি ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।


তিনি বলেন, ২০২৪ সালে মোট দুর্ঘটনার ৬ হাজার ৩৫৯ টি ঘটে সড়কে, যাতে নিহত হন ৮ হাজার ৫৪৩ জন। আর আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। রেলপথে ৪৯৭টি দুঘটনায় ৫১২ জন নিহত আর আহত হন ৩১৫ জন। 
নৌপথে ১১৮ টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ ১৫৫ জন।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৫৭০ জন, আহত হয়েছেন ৩ হাজার ১৫১ জন। 
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে ১ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনা, নিহত ৭ দশমিক ৫০ শতাংশ এবং আহত বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।

২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
এ সময় সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপদজনক ওভারটেকিংসহ মোট ২২টি কারণ তুলে ধরে সংগঠনটি। 
এছাড়া দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করাসহ ১৩ টি সুপারিশ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ