বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ভারতের স্বার্থরক্ষায় কাজ করতো আওয়ামী লীগ: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‌‘আওয়ামী লীগের প্রতিটি কার্যক্রম ভারত সরকারের স্বার্থকে ঘিরে করা হতো। তাদেরকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে খুব একটা দেখা যায়নি।’

শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেওয়া।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার চব্বিশের নির্বাচনে যেভাবেই হোক সরকার গঠন করেছিল। বর্তমানে এই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে।’

রেজাউল করীম বলেন, ‘ফ্যাসিবাদীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তা সফল করতে পারেনি। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেওয়া যাবে না।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ