বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত

দেশবাসীর নিরাপত্তায় সেনাবাহিনী নিরলস দায়িত্ব পালন করছে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন সে বিষয়ে সেনাবাহিনী সতর্ক রয়েছে। দেশ ও দেশবাসীর নিরাপত্তায় সেনা সদস্যরা নিরলস দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর কাকরাইলে আর্চ বিশপের হাউজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। এ দেশে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করেন।

অন্যান্য সম্প্রদায়ের মানুষও খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ