বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনে থাকছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সাত সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিডিআরের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান।

সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিশন গঠনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে কমিশনের বাকি সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে।

কমিশনের সদস্যরা হলেন, মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, সাবেক যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন।

কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বলেন, "বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে গঠিত এই কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করবে।

উল্লেখ্য, রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা কমিশন গঠনে সই করেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করেছিল, যা এখনও জাতির স্মৃতিতে তীব্রভাবে রয়ে গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ