রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ভোটার হালনাগাদের পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।

শনিবার রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা।

শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা।

ড. আফম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।

হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ