বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

দেশ সংস্কারের জন্য কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ছয়টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট কমিশনের অন্য সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে। কমিশন দ্রুতই সংস্কারের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে কাজ শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নবগঠিত কমিশনের প্রধানরা।  

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের দায়িত্ব দিয়েছেন।

কিছু কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছেন যে, আমরা তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেব। সব অংশীজনের মতামত নিয়েই তা করতে হবে। কমিশনে কয়জন সদস্য থাকবেন, অন্য সদস্য কবে নিয়োগ হবে- জানতে চাইলে তিনি বলেন, ১ অক্টোবরের আগে হতে হবে। তবে কতজন সদস্য থাকবেন সে বিষয়ে এখনো কিছু জানি না।

তিনি বলেন, নিশ্চিয় একটা প্রজ্ঞাপন জারি হবে। সেখানে সব কিছুই থাকবে। এই নির্বাচন বিশ্লেষক বলেন, প্রথমে কমিশন গঠন হবে। এরপর ১ অক্টোবর কাজ শুরু হবে।

আমি আশা করছি, প্রথমেই আমরা নির্ধারণ করব, আমরা কী কী কাজ করব। সেই বিষয়ে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা তৈরি করা হবে এবং সেই রোডম্যাপ ধরেই অগ্রসর হব আমরা। তিনি বলেন, আমরা এতদিন ধরে কাজ করছি নির্বাচনি ব্যবস্থাকে সুসংহত করার বিষয়ে। এটা তার স্বীকৃতিস্বরূপ।  
  
এ বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান বলেছেন, এখন কাগজপত্র, চিঠি পাইনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ