মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধ ও দেশের পরিস্থিতি স্থিতিশীলতার জন্য আলেমদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২২ জুলাই) রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে দেশের শীর্ষ আলেম ও বিভিন্ন ইসলামিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আলেমদের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সহিংসতা বন্ধ ও দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করবেন বলে জানিয়েছেন আলেমরা।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কুরআন-হাদিস বিরোধী কোনোকিছু করব না বলে আগেই ওয়াদা দিয়েছিলাম। সেই ওয়াদায় আমরা অটল রয়েছি। আলেমরা সবসময় যেসব বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। অতীতে জঙ্গিবাদ মোকাবিলায় আপনারা যেভাবে সরকারকে সহায়তা করেছেন চলমান সহিংসতা বন্ধ ও অচলাবস্থা নিরসনেও আপনাদের ভূমিকা প্রত্যাশা করছি।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন, হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ