শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ : মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, ঈদের দিন দুপুর ২টার পর থেকে বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হবে। 

জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে আজ বুধবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

মেয়র বলেন, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। ভারী বৃষ্টি জলাবদ্ধতা হবে না। মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারে সে সকল ব্যবস্থা করা হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানান মেয়র।

ফজলে নূর তাপস বলেন, ‘ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হবে। ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।’

এ সময় মেয়র ঢাকাবাসীকে দুই দিনের মধ্যে সব কোরবানি সম্পন্ন করার আহবান জানান। 

মেয়র হুঁশিয়ার দিয়ে বলেন, রাস্তার ওপর কোনোভাবেই কোরবানির হাট বসানো যাবে না। নজরদারি করা হচ্ছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ