বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব ৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা

প্রতিমন্ত্রী হলেন আরও ৭ জন, শপথ সন্ধায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

প্রতিমন্ত্রী হিসেবে সাতজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।

প্রতিমন্ত্রী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন- নজরুল ইসলাম চৌধুরী, শহিদুজ্জামান সরকার ও আব্দুল ওয়াদুদ। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শামসুল নাহার, রোকেয়া সুলতানা, নাহিদ ইজাহার খান ও ওয়াসিকা আয়েশা খান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে তাদেরকে আনতে তাদের বাসার সামনে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন শামসুন নাহার চাপা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডাক্তার রোকেয়া সুলতানা।

গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন। নতুন সাতজনসহ প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ