বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব ৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা নতুন চাঁদাবাজ ও দখলদাররাই বাংলাদেশের ‘নতুন জালেম’: নাহিদ ইসলাম রণক্ষেত্র জবি, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী মসজিদের ইমাম পরিচয়ে খ্রিস্টান ধর্মের প্রচারণা, গ্রেফতার-২ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে ইসলামী অনুশাসন ব্যতীত সম্ভব নয় : মাওলানা আবদুল কাইয়ূম জামায়াকে জিজ্ঞাসা করবেন স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কী ছিল: মির্জা ফখরুল

শবে বরাত নিয়ে কটূক্তি, শায়েখ আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শায়েখ আকরামুজ্জামানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।

মামলাটি দায়ের করেছেন মাওলানা ইউসুফ জিলানী। এজাহারে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং ‘রেগুলার দ্বীন মিডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে।

শায়েখ আকরামুজ্জামান ‘ইহইয়া-উস সুন্নাহ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

বাদীপক্ষের আইনজীবী ফয়েজ উদ্দিন চৌধুরী জানান, আদালত শুনানি শেষে মামলাটি সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকরামুজ্জামান পবিত্র ‘শবে বরাত’ নিয়ে বলেছেন, ১৪ই সাবান তথা শবে বরাতের রাত্রিতে এভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় সময় কাটায় তাও ভালো। এর চেয়ে, সারারাত যদি সে বেইশ্যা খানায় থাকে সেটাও ভালো।

তিনি অন্য জায়গায় আরও বলেছিলেন, শবে বরাত জিনার চেয়েও খারাপ। আক্রমণাত্মক এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে দাবি বাদী’র।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ